ভর্তির সুযোগ পেয়েও অনিশ্চয়তায় দুই বোন!




নারায়ণগঞ্জ, শিপনঃনারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে ভর্তির সুযোগ পেলেও টাকার অভাবে ভর্তি অনিশ্চিত দুই বোন হাবিবা ও সুমাইয়ার

। হাবিবা ও সুমাইয়া সিদ্ধিরগঞ্জের মিজমিজি আব্দুল আলীপুল এলাকায় নানাবাড়িতে থাকে। বাবা দ্বিতীয় বিয়ে নেয় না তাই খোজ। মা আসমা বেগম ১০ হাজার টাকা বেতনের আদমজী ইপিজেডের কর্মি।

মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় থেকে হাবিবা জিপিএ- ৪.৫২ ও সুমাইয়া জিপিএ- ৪.৭১ পেয়ে এবার এসএসসি পাস করেছে। অনলাইনে আবেদন করে সরকারি তোলারাম কলেজে ভর্তির জন্য সুজোগ হয় তাদের। গত রোববার থেকে ভর্তি কার্যক্রম শুরু হলেও ৫ হাজার টাকার জন্য তারা দুই বোন এখন পর্যন্ত ভর্তি হতে পারেনি।

হাবিবা আক্তার জানায়, তারা ৬ বোন। ৪ বছর আগে বড় বোনের বিয়ে হয়। বাকি ৩ বোনের মধ্যে দুইজন পঞ্চম শ্রেণিতে ও আরেকজন শিশু শ্রেণিতে পড়ে।

মা আছমা বেগম টানাপোড়েনের মধ্যে থেকেও সংসার চালাচ্ছেন। হাবিবা ও সুমাইয়ার মামারা গার্মন্টসে চাকরি করে, নিজেদের সংসারের খরচে হিমশিম খান। সেজন্য চাইলেও তারা সহযোগিতা করতে পারেন না।

হাবিবা   যানান আমাদের কোনো ভাই নেই বলে বাবা আমার মাকে অনেক নির্যাতন করতেন। ২০১৭ সালে আমার মায়ের অনুমতি ছাড়া আরেকটি বিয়ে করার পর সংসারে কোনো খরচ না দেয়ায় আমি দেড় বছর গার্মেন্টসে চাকরি করে সংসারের খরচ বহন করি। এজন্য আমি স্কুলে কোনো ক্লাসও করতে পারিনি। তারপর আমার মা চাকরি পেলে আমি চাকরি ছেড়ে আবারও লেখাপড়ায় মন দিই, আমরা লেখাপড়াটা করতে চাই। আমরা সবাইকে দেখিয়ে দিতে চাই।


 সুমাইয়া বলে, ‘আমরা লেখাপড়া করে ভালো একটা চাকরি করতে চাই। সমাজে আমাদের মতো যারা বঞ্চিত তাদের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই। তাছাড়া আগামী জানুয়ারি থেকে টিউশনি করার চেষ্টা করব।

মা আছমা বেগম বলেন, আমি চাই আমার মেয়েরা লেখাপড়া করুক। আমার মেয়েদের লেখাপড়ার আগ্রহ আছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ