মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যুতে সাংবাদিক মিঠুন কুমার রাজ এর শোক প্রকাশ




নিজেস্ব প্রতিবেদকঃগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম এমপির মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষক ও গণমাধ্যম কর্মী মিঠুন কুমার রাজ। আজ ২২ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, মরহুমা ছিলেন একজন রত্নগর্ভা মা ও মহীয়সী নারী। তিনি জীবনের সুখগুলো বিসর্জন দিয়ে তার সাতটি সন্তানকেই সুনাগরিক হিসেবে গড়ে তুলেছেন। আদর্শ মা হিসেবে তার জুড়ি মেলা ভার। ইসলামী অনুশাসন মেনে ধর্মীয় মৌলিক শিক্ষা দিয়েছেন সব কটি সন্তানকে। তার ইন্তেকালে জাতি একজন বিদুষী নারীকে হারালো।


তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, সৃষ্টিকর্তা যেন তাকে মাফ করে স্বর্গের শ্রেষ্ঠতম স্থান দান করেন। 


উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মা “মাজিদা বেগম” বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গতকাল ২১ সেপ্টেম্বর দিবাগত রাত ১১.৫৩ মিনিটে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি সন্তান, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সকাল দশটায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামে জানাযার নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ