মিঠুন কুমার রাজ,
স্টাফ রিপোর্টার।
ইন্দুরকানীতে প্রভাতী সামাজিক সংগঠনের ২য় বারেরমত সুবিধাবঞ্চিতদের ঔষধ সহায়তা প্রদান।
পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলার বিভিন্ন স্তরের সুবিধাবঞ্চিত ও অসহায় চিকিৎসা প্রত্যাশী ব্যক্তিদেরকে ঔষধসামগ্রী সহায়তা প্রদান করেছে জনসেবায় বিশেষায়িত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রভাতী।
মঙ্গলবার সকালে ইন্দুরকানীর একটি হলরুমে সংগঠন আয়োজিত সভা ও বিতরণ কার্যক্রমে উপজেলার দুইজন মহিলা ও একজন পুরুষ (তিনজন) অসহায় রোগীকে এই ঔষধ বিতরণ করা হয়।তারা হলেন ফাতেমা বেগম(দঃ ইন্দুরকানী),আছিয়া বেগম(উত্তর ভবানীপুর) ,সুধীর চন্দ্র হালদার(কালাইয়া)
বিতরণ কার্যক্রমে উপদেষ্টা এস এম বজলুর রশিদ,ফার্মাসিস্ট জিয়ারুল হক ও মিঠুন কুমার রাজ সহ এসময় সমন্বয়কবৃন্দ ও সংগঠনটির স্বেচ্ছাসেবীসহ উপদৃষ্টামন্ডলীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
