আশাশুনিতে বেতনা নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার



আহসান উল্লাহ বাবলু উপজেলা  প্রতিনিধি: আশাশুনিতে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ বৃহস্পতিবার বিকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া বেলায়েত সরদারের ছেলে খোকন সরদারের বাড়ির সামনে বেতনা নদীর চর থেকে এ লাশ উদ্ধার করেন। চাঁপড়া গ্রামের মৃত মুন্সি শহর আলী গাজীর পুত্র মোঃ আনারুল হক জানান, দুপুর আনুমানিক দুইটার দিকে রাস্তায় দাঁড়িয়ে হঠাৎ একটা লাশ দেখতে পেয়ে গ্রামপুলিশ নাজমুল হুদা ও ইউপি সদস্য রবিউল ইসলামকে বলে থানা পুলিশকে খবর দিলে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির, (ওসি) তদন্ত মাহফুজুর রহমানসহ পুলিশ ফোর্স এসে লাশ উদ্ধার করেন। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর। আশাশুনি থানার অফিসার ইনচার্জ গোলাম কবির জানান, অজ্ঞাত মৃত ব্যক্তির গায়ে দৃশ্যমান কোন চিহ্ন পাওয়া যায়নি তবে পোস্ট মাডাম রিপোর্টের পরে আমরা এটার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ