আহসান উল্লাহ বাবলু উপজেলা প্রতিনিধিঃআশাশুনি সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় আশাশুনি ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদ ও এলজিএসপির সহযোগিতায় সদর ইউনিয়নের ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে এ বেঞ্চ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেঞ্চ বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করেন। বেঞ্চ বিতরণকালে এসময় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলনসহ শিক্ষকবৃন্দ, ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
