আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ভেড়ী বাঁধ ভাঙ্গা পানি ভিতরে আবারও প্রচন্ড গতিতে ভিতরে ঢুকছে। দীর্ঘ ৪ মাসেও বাঁধ ও রিং বাঁধ নির্মান করে এলাকাকে রক্ষা করা সম্ভব হয়নি।
২০ মে ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে ও ২০ আগস্ট নদীর জোয়ারের পানি অস্বাভাবিক ভাবে উচু হয়ে তীব্র ¯্রােতে এলাকার বেড়ী বাঁধ ও রিং বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়। ইউনিয়নের সকল গ্রাম এখন নদীর পানিতে ডুবে আছে। এসব মানুষদের বড় অংশকে আপাতত রক্ষার উদ্দেশ্য মাথায় নিয়ে রিং বাঁধের কাজ করা হয়। কিন্তু জোয়ারের পানির চাপে রিং বাঁধেরও শেষ রক্ষা হয়নি। ফলে সকল গ্রাম প্লাবিত হয়ে আশাশুনি সদরের কয়েকটি গ্রামও প্লাবিত হয়ে যায়। চলতি আমাবশ্যা গোনে নদীর পানি ও ¯্রােত বেড়ে যাওয়ায় ইউনিয়নের ভিতরে পানি ব্যাপক ভাবে ঢুকে যাচ্ছে। এতে রাস্তাঘাট, ঘরবাড়িসহ সকল স্থানে নতুন করে পানি বৃদ্ধি ঘটছে। মানুষের দুর্গতি আবারো বহুগুণে বেড়ে যাচ্ছে। এসব স্থানে রিং বাঁধ রক্ষার্থে ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলের নেতৃত্বে এলাকার মানুষ কাজ করে যাচ্ছে।
