গফরগাঁও হেল্পলাইন ২৪” এর ১৩ হাজার মেম্বার পূর্তি অনুষ্ঠান উদযাপন




আশিকুজ্জামান মিজান ময়মনসিংহ প্রতিনিধি


 ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বেশ কয়েকজন যুবকের সমন্বয়ে গড়ে উঠেছিল ‘গফরগাঁও হেল্পলাইন ২৪’ নামের একটি ফেসবুক গ্রুপ। যা আজ ১৩ হাজার এর উপরের সদস্যের একটি পরিবারে পরিণত হয়েছে। সে উপলক্ষে আজ শুক্রবার বিকেলে একটি সেলিব্রেশন প্রোগ্রাম এর আয়োজন করে সংগঠনটি।

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক জনাব মাজহারুল হক। তিনি বলেন গফরগাঁয়ের প্রেক্ষাপটে এটি একটি ভালো উদ্যোগ আমার বিশ্বাস এই সংগঠনটি ভবিষ্যতে আরো সামনে অগ্রসর হবে।

এই প্রোগ্রামে উৎসাহ প্রদান করতে উপস্থিত ছিলেন জনি মোবাইল কর্নার এন্ড ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী শাহরিয়ার জনি, তিনি বলেন ‘গফরগাঁও হেল্পলাইন ২৪’ এর কার্যক্রমে আমি মুগ্ধ। আমি চাই তারা তাদের এই কার্যক্রম অব্যাহত রাখুক। তিনি আরো বলেন এই গ্রুপ কে উৎসাহ প্রদানের স্বার্থে আমার জনি মোবাইল কর্নার এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকল মেম্বারদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা।

উক্ত ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা আনোয়ারুল কবির মামুন বলেন, আমরা এই গ্রুপের মানুষের সার্বিক সহযোগিতার জন্য খুলেছি আমার বিশ্বাস এর মাধ্যমে গফরগাঁওয়ের মানুষ তথ্য সেবায় অনেক দূর এগিয়ে যাবে। উক্ত গ্রুপের এডমিন মেহেদী হাসান বুলবুল বলেন, আমরা সবাই গফরগাঁও বাসীর অনুপ্রেরনা পেয়ে সত্যি খুবই আনন্দিত, তাই আমাদের তথ্য সেবার দায়বদ্ধতা অনেক বেড়ে গেছে।

এই অনুষ্ঠানে এই গ্রুপের সকল এডমিন মডারেটর সদস্য শুভাকাঙ্ক্ষী সহ অনেকেই উপস্থিত ছিলেন।

গফরগাঁও হেল্প লাইন এর সমন্বয়ক মাহমুদুল হাসান সজল বলেন, আমরা অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছি। আমরা আপনাদের সব সময় সেবা দেয়ার চেষ্টা করেছি এবং আগামীতেও এই চেষ্টা অব্যাহত থাকবে। আমরা সবার নিকট দোয়া প্রার্থী।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ