প্রেস বিজ্ঞপ্তিঃ উপমহাদেশের বিখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশের কওমি মাদ্রাসা সমূহের শীর্ষ সংগঠন আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া এর চেয়ারম্যান, বেফাকুল মাদারিস, বাংলাদেশের চেয়ারম্যান, আল-জামিয়াতুল আহলিয়া মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী আজ বিকেলে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
(( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ))
বাংলাদেশের শীর্ষস্থানীয় এ আলেমে-দ্বীন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
শোক বার্তায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন কুয়েত পক্ষথেকে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
দাইয়ানুর রহমান (মিষ্টারনুর)
সাধারণ সম্পাদক
বঙ্গবন্ধু ফাউন্ডেশন, কুয়েত শাখা।
