সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরতে চায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী রাজু




সুমন, বশেমুরবিপ্রবি প্রতিনিধি:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ (২০) মেরুদণ্ড জটিলতায় ভুগছেন। তার মেরুদণ্ডের ডিস্ক সমস্যা ধরা পড়েছে। তাকে বাঁচানোর জন্য প্রয়োজন তিন লক্ষের মত টাকা।


রাজু আহমেদের সাথে কথা হলে তিনি জানান, প্রায় ৮ মাস ধরে তিনি মেরুদণ্ড সমস্যায় ভুগছেন।তার মেরুদণ্ডের এল৪ ও এল৫ ডিস্ক দুটোর সমস্যা দেখা দিয়েছে বলে জানান তিনি।


রাজু বলেন," ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছি। তখন সাময়িক ব্যথা কমলেও আবার সমস্যা হতো।১৫ বার ফিজিওথেরাপি নিয়েও লাভ হয়নি।ডাক্তার বলেছেন ডিস্ক অপারেশন করাতে হবে এবং প্রচুর টাকা দরকার"।


তার পরিবারের অবস্থা ততটা মজমুত নয় জানিয়ে তিনি বলেন, আমি বাঁচতে চাই। সবার সহযোগিতা চাই।


বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করেছেন কিনা এ প্রসঙ্গে রাজু বলেন,ক্যাম্পাস ছুটি থাকায় করতে পারিনি।


রাজু জানান তার বাসা শেরপুরে এবং তিনি বর্তমানে বাড়িতেই আছেন। বশেমুরবিপ্রবি ক্যাম্পাসে সুস্থ হয়ে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন রাজু।


যোগাযোগ ও সাহায্যের জন্যঃ

০১৭৬০৮৬২১৯৩( মোঃ মেহেদী হাসান)


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ