কুলাউড়ায় ডায়াবেটিস টেস্ট ফ্রি মাস্ক বিতরণ ক্যাম্পিং



মোঃ রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ গত ২১ অক্টোবর  বুধবার কুলাউড়া উপজেলার নয়াবাজারে "রক্তদান ও সমাজ কল্যান ফাউন্ডেশন কুলাউড়া  কর্তৃক আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ ডায়াবেটিস টেস্ট ফ্রি মাস্ক বিতরণ  ক্যাম্পিং ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্তদান ও সমাজ  কল্যাণ ফাউন্ডেশনের  কুলাউড়া সংগঠনের সহ- সভাপতি জনাব ডাঃমো: রায়হান আহমেদ ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  ৯নং টিলাগাও ইউনিয়নের  চেয়ারম্যান, তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব গোলাম রহমান আজমল।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , ইমরান আহমেদ তাঁতীদলের সাধারণ সম্পাদক  শামীম আহমেদ,পরিচালক,

সাকো",সুলতান আহমেদ,সদস্য ০৪নং ওয়ার্ড,আব্দুল বাজিত।এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক - এইচ কে সালমান আহমেদ   সহ উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য,শুভাকাঙ্খী ব্যক্তিবর্গ প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ