নাসিরনগরে বিভিন্ন পুঁজামন্ডপে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চেক বিতরণ


এস.এম অলিউল্লাহ ,ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধিঃশারদীয় দূর্গাপুঁজা উপলক্ষে জেলার নাসিরনগর উপজেলার ১৭ টি পুঁজামন্ডপে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রায় ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।২৩ অক্টোবর ২০২০ রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ কার্যালয়ে এ চেক বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়।

ব্রাক্ষণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ নাসিরনগর অাসনের মাননীয় সংসদ সদস্য বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এম,পি,উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন অাহমেদ,উপজেলা নির্বাহি কর্মকর্তা নাজমা অাশরাফি,উপজেলা পুঁজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী এক জুম মিটিংয়ের মাধ্যমে এ চেক বিতরণ করেন।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের কেন্দ্রিয়  সহ অাইন বিষযক সম্পাদক ও এশিয়ান টিভির নাসিরনগর উপজেলা প্রতিনিধি মোঃ অাব্দুল হান্নান,উপজেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত অাব্বাস টিপু,যুবলীগনেতা রায়হান অালী ভূইয়া,মহিদুজ্জামান টিটু,উপজেলা পুঁজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অনাথ বন্ধু দাস,স্বরজিৎ দাস, ভানু চন্দ্র চন্দ সহ চেক গ্রহনকারী বিভিন্ন  পুঁজা মন্ডপের সভাপতি ও দলীয় নেত্রীবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ