মুছাপুর কওমি মাদ্রাসার অভিভাবক সমাবেশে এমপির প্রতিশ্রুত ভবন ও রাস্তা নির্মানের জোর দাবী

মাঈন উদ্দিন আল আকাশ, সন্দ্বীপ প্রতিনিধি | চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের মুছাপুর ইউনিয়স্থ ৭নং ওয়ার্ডের আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গত ২২ অক্টোবর ২০২০ ইং বৃহঃস্পতি বার সকাল দশ ঘটিকায় উক্ত মাদ্রাসার শিক্ষার্থীদের বেশির ভাগ শিক্ষার্থী কৃতিত্বের সাথে ভাল ফলাফল অর্জন করায় মাদ্রাসা কর্তৃপক্ষ উক্ত অনুষ্ঠানটির আয়োজন করে।অনুষ্ঠানে উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের ভাষ্যমতে, সন্দ্বীপের প্রত্যেকটি অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে পড়লেও এই এলাকাটি ছিল ব্যতিক্রম। তাই এই অঞ্চলের সন্তানদের সাধারন  শিক্ষার পাশাপাশি  ধর্মীয় শিক্ষায় আলোকিত করতে দ্বীপরত্ন আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা অত্র এলাকায় এই  কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট ৮০ জন শিক্ষার্থী পড়া লেখা করছে,আজ পরীক্ষার ফলাফল প্রকাশ করার সময় সেরা শিক্ষার্থীদের কে নগদ টাকা সহ বিশেষ উপহার প্রদান করা হয়,যাতে তারা লেখা পড়ার প্রতি মনোযোগী হয় ও আগ্রহ বাড়ে।

উক্ত অনুষ্ঠানে  মাদ্রাসার পরিচালক মাওলানা নাজিমুদ্দীন ভুঁইয়া বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষে মাদ্রাসা কর্তৃপক্ষের পাশা পাশি অভিবাবকদের ও সচেতন হতে হবে।ছেলে মেয়েদের লেখা পড়ার দিকে খেয়াল রাখতে হবে।

এছাড়া উক্ত মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বলেন,দ্বীপ রত্ন মাহফুজুর রহমান মিতা মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে এই অঞ্চলের মানুষের কাছে অনেক প্রশংসনীয় হয়েছেন।মাদ্রাসার ছেলে মেয়েদের  নিরাপদ পানির জন্য একটি ফিল্টার স্থাপন করে সুপেয় পানির ব্যবস্থা করেছেন।আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা বর্তমানে টিন শেড ঘরে লেখা পড়া করে আসছে, এতে তাদের শিক্ষার ক্ষেত্রে অনেক ব্যাঘাত ঘটছে, তাই আমি এই মাদ্রাসার সম্মানিত সভাপতি জ্বনাব জসিম উদ্দিন ভাইকে জানালে তিনি বলেন  মাননীয় এম.পি মহোদয় একটা ভবন নির্মাণ করে দেবেন বলে জানিয়েছেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সম্মানিত পরিচালক নাজিমুদ্দিন ভুঁইয়া,মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,সন্দ্বীপিয়ান টিভির চেয়ারম্যান মাঈনউদ্দীন আল আকাশ, মাদ্রাসার সম্মানিত শিক্ষক, শিক্ষার্থীদের অভিবাবক সহ অত্র এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে এলাকার সুশীল সমাজের লোকজন জানান, প্রতিদিন মাদ্রাসা সংলগ্ন সোলাইমানিয়া সড়ক দিয়ে শত শত স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়ত করে, এই সড়কটি কাঁচা  হওয়ায় বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের যাতায়তের জন্য  অনুপযোগী হয়ে পরে।এই সময় স্কুল, মাদ্রাসায় শিক্ষার্থীদের উপস্থিতি খুব কমে যায় এতে তাদের লেখাপড়ায় অনেক ক্ষতি হয়।

পরিশেষে,অত্র এলাকার জন সাধারন এম.পি মাহফুজুর রহমান মিতার  নিকট একটাই দাবি জানান, মাদ্রাসা সংলগ্ন সড়কটি পাকা করন এবং মাদ্রাসার শিক্ষার্থীদের  পড়া লেখার সুবিধার্থে একটি ভবন নির্মান করা হলে এই এলাকার মানুষ অনেক উপকৃত হবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ