চৌগাছা (যশোর) প্রতিনিধিঃযশোরের চৌগাছা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবের আশু রোগ মুক্তি কামনায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আছরের নামাজ শেষে এই দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।বিগত বিএনপি-জামাত জোট সরকারের আমলে ক্লিনহার্ট অপারেশন এ নির্মম নির্যাতনের শিকার হন উপজেলা আওয়ামী লীগের এই প্রবীন নেতা। সে সময় তিনি মারাত্নকভাবে শারীরিক নির্যাতনের শিকার হন। পরবর্তীতে তার চোখে ও দুপায়ের হাটুতে সমস্যা দেখা দিলে ২৫ অক্টোবর তিনি ঢাকার একটি হাসপাতালে দুচোখ ও পায়ের হাটুতে অস্ত্রোপচার করান। বর্তমানে তিনি শারীরিভাবে সুস্থ আছেন।উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শফিকুজ্জামান রাজুসহ দোয়ায় আরো অংশগ্রহন করেন ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল আলম, এস এম রেজওয়ান হাবিব আলিফ, কামরুজ্জামান লাল্টু,উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, সরকারি কলেজ ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মিকাঈল ইসলাম, চৌগছা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আকরামুল ইসলাম,যুগ্ম-আহবায়ক জিহাদ হোসেন, পাশাপোল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সবুজ হোসেন, ধুলিয়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেফাউন ইসলাম, সাধারন সম্পাদক আল আমিন হোসেন, জগদীশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবু, যুবলীগ নেতা মঈনুর ইসলাম, সজল, কবির হোসেন,ইসমাইল হোসেন বল্টু,উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সুমন, সবুজ হোসেন, পৌর ছাত্রলীগ নেতা বিপুল,জিসাদ,আক্তারুল। এছাড়া ও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সাকিল হোসেন, সাকিব সরকার, আশানুর ইসলাম, সাগর, আশিক হোসেন,স্বপ্ন সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ।
