অবৈধভাবে ওয়াকি টকি ও মাদক রাখার অপরাধে ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের পুত্রকে ১ বছর জেল!

নিউজ ডেস্কঃ ঢাকার সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র ইরফান সেলিমের টর্চার সেলে হাড় পাওয়া গেছে।বিষয়টি নিশ্চিত করেছেন  অভিযানে অংশ নেয়া র‌্যাব কর্মকর্তারা। তবে তা মানুষের হাড় কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়াও সেখান থেকে দূরবীন, হকিস্টিক, লাঠি, রশি, ইয়াবা খাওয়ার কয়েলসহ নানা সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।আজ ২৬ শে অক্টোবর সোমবার দুপুর সাড়ে ১২টার সময় চকবাজা‌রের ২৬ নম্বর দেবীদাস ঘাট লেনের বা‌ড়ি‌তে এ অভিযান শুরু করে র‌্যাব। অভিযানে  সাংসদপুত্র মোহাম্মদ ইরফান সে‌লিম‌কে গ্রেফতার করে র‌্যাব।এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট স‌রোয়ার আলম।এ অভিযানে চকবাজারের ম‌দিনা আশিক টাওয়া‌রের ১৬ তলায় ইরফান সেলিমের আরও একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব।সেখান থে‌কে ওয়্যারলে‌সের ক‌ন্ট্রোল ট্রা‌ন্স‌জেস্টার, বাইনাকুলার, হিট দেওয়ার ট্রান্স‌মিটার, ছুড়ি, এক‌টি হকিস্টিক, বাঁধার র‌শি, চোখ বাঁধার গামছা, ইয়াবা খাওয়ার ফ‌য়েল, ওয়া‌কিট‌কি, স্ক্রু ড্রাইভারের এক‌টি বক্স ,স্যাভলন ও ভি‌ডিও রেকর্ডার উদ্ধার করা হয়।

তার রু‌মের তোশকের নিচে ম্যাগ‌াজিন ভ‌র্তি এক‌টি বি‌দেশি পিস্তল পাওয়া গে‌ছে। এছাড়া ৫ম তলায় পূর্ব পা‌শের কর্ন‌ারে ৫‌টি ওয়ারল্যাস ভিপিএস সি‌স্টেম (ভার্চুয়াল প্রাইভেট সার্ভার) ও ৪০টি ওয়াকিট‌কি ‌সেট, এক‌টি হ্যান্ডকাপ, এক‌টি বন্দুক, বি‌দেশি ম‌দের বোতল ও বিয়ার পাওয়া গে‌ছে।এসব সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র ফ‌রেন‌সিক রি‌পো‌র্টের জন্য এখ‌নো যে অবস্থায় ছিল, তেমন‌টি রে‌খে দেয়া হয়‌ ব‌লে জা‌নি‌য়ে‌ছেন র‌্যাবের নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট স‌রোয়ার আলম।র‌্যাব জানায়, আটক ইরফান মোহাম্মদ সে‌লিম ঢাকা দ‌ক্ষিণ সি‌টি কর‌পো‌রেশন (ডিএস‌সি‌সি) ৩০ নম্বর ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর ও নোয়‌াখালী -৪ আস‌নের সংসদ সদস্য একরামুল করীম চৌধুরীর মে‌য়ের জামাতা।প্রসঙ্গত, রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে ধানমণ্ডিতে কলাবাগান ক্রসিংয়ের কাছে ঢাকা -৭ আস‌নের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সে‌লি‌মের গাড়ির স‌ঙ্গে নৌবাহিনীর কর্মকর্তা ল্যফটেন্যান্ট ওয়া‌সিফ আহ‌মেদ খানের মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগেছিল।এরপরই গাড়ি থেকে ইরফান সে‌লিমসহ তার লোকজন নেমে লেফটেন্যান্ট ওয়াসিম নামের ওই কর্মকর্তাকে বেদম পিটিয়েছেন। এসময় অবৈধ ওয়াকি টকি মাদক রাখার অপরাধে সাংসদ পুত্রকে ১ বছর বিনাশ্রম জেল দেন অভিযানটি। 



সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ