শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বার্তা-মো:আনোয়ারুল আজিম খাঁন


দূর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন,১ নং ফেঞ্চুগঞ্জ  ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক    আনোয়ারুল আজীম খান  শারদীয় দুর্গোৎসব-২০২০ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনদেরকে ফেঞ্চুগঞ্জ   ইউনিয়ন ছাত্রলীগের  পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক প্রীতি জ্ঞাপন করছি। অশুভ শক্তির বিনাশ ও সত্য-সুন্দরের আরাধনায় দূর্গাপূজাকে আবহমানকাল থেকেই হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা তাদের প্রধান উৎসব হিসেবে পালন করে আসছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির কামনা করে এবং সেই লক্ষ্যেই সব সময় কাজ করে আসছে।দুর্গোৎসবের আন্তরিক প্রীতি ও সৌহার্দ্যতা সকলের মাঝে অক্ষুণ্ণ থাকুক।করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনাগুলো মেনে শারদীয় দূর্গাপূজা উৎসব পালন করুন। সুস্থ থাকুন নিরাপদে থাকুন।

শুভেচ্ছান্তে,

মো : আনোয়ারুল আজীম খাঁন

প্রচার সম্পাদক 

১ নং  ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন  ছাত্রলীগ


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ