কিশোরগঞ্জের চাঁদখানা ইউপি আ'লীগ সভাপতির পূজা মন্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান



মোঃ লাতিফুল আজম,কিশোরগঞ্জ নীলফামারী প্রতিনিধি:হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব সারদীয় দূর্গাপুজা,জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের যে অসাম্প্রদায়িক চেতনা,'ধর্ম যার যার রাষ্ট্র ও উৎসব সবার",ফুটে উঠে আবহমান বাংলার শারদীয় দুর্গোৎসব, মুখ্যত বাঙালির শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কিশোরগঞ্জের  চাঁদখানা ইউনিয়নের ১২টি পূজা মন্ডপ পরিদর্শন ও নগদ  অর্থ সহায়তা প্রদান করেন, চাঁদখানা ইউপির আওয়ামীলীগের সভাপতি ও ওই দলটির দলীয় প্রতীকের ব্যানারে আসন্ন ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক  বাবু চন্দন কুমার রায়।এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু বিপ্লব কুমার সরকার দিপু, সাধারণ সম্পাদক ফণীভূষণ মজুমদার, সিনিয়র সহ-সভাপতি বাবু প্রতাপ চন্দ্র রায়, জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক বাবু আশুতোষ সিংহ লক্ষণ, সদস্য সচিব হিজবুল্লাহ রহমান ডালিম ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণ কৃষ্ণ রায় প্রান্ত।এ ছাড়াও দলটির সহযোগী অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ