ভিবিডি চট্টগ্রাম জেলার পূজামন্ডপে মাস্ক ও সেনিটাইজ কার্যক্রম সম্পন্ন

নিউজ ডেস্ক: বাঙালি চিরকালই উৎসব প্রেমী জাতি। সারা বছরজুড়েই বিভিন্ন ধর্মেও বিভিন্ন উৎসবে বাঙ্গালিদের জীবন মুখরিত হয়ে থাকে। তেমনই একটি উৎসব হলো "দূর্গাপূজা", যা হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের সাথে পূজামন্ডপ গুলোতে পূজা করে। এছাড়া পূজামন্ডপ গুলোতে প্রায় সব ধর্মের লোকও প্রতিমা দেখতে আসে।

এবার করোনা মহামারীর সময় উৎসব পালনে যাতে কোনোরকম বাঁধা না আসে, সে জন্য মানুষকে মাস্ক বিতরণ ও সেনিটাইজ করার উদ্দেশ্য ভলান্টিয়ার ফর বাংলাদেশ - চট্টগ্রাম জেলা, চট্টগ্রামের বিভিন্ন পূজামন্ডপে "উৎসব হোকনিরাপদ" নামে একটি ইভেন্টের আয়োজন করেছে। উক্ত প্রোগ্রামে উপস্থিত লালখান বাজার ওয়ার্ডের সামাজসেবক আবুল হাসনাত মোঃ বেলাল, ভিবিডি চট্টগ্রাম বিভাগের সভাপতি মোঃ শওকত আরাফাত, এলামনাই সদস্য সাফিন আরশাদ, চট্টগ্রাম জেলার সভাপতি কাওসার হোসেন, সাধারণ সম্পাদক গোলাম ইসহাক খান, জনসংযোগ কর্মকর্তা মোঃ মুদ্দাসির হোসেন সহ, কমিটি সদস্য রোকন, সুজানা, আরাফাত সহ প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ