সম্রাট হোসেন, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা বি এন পির তিন গ্রুপ জয়ন্ত কুমার কুণ্ড, ওহাব সাহেব ও ওসমান সাহেব এক হয়ে শৈলকুপা উপজেলা বিএনপি কে বাঁচাতে মরিয়া। এক সময় বি এন পি এর ঘাটি হিসাবে পরিচিত থাকলেও আজ ২০ বছর গ্রুপিংনের নগ্ন থাবায় ক্ষত- বিক্ষত উপজেলা বিএনপি কে ঢেলে সাজানোর জন্য আজ শৈলকুপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম এ আব্দুল ওহাব সাহেব এর সভাপতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ও যুগ্ম আহাব্বায়ক রাকিবুল হাসান দিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক, যুগ্ম আহাব্বায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওসমান সাহেব, যুগ্ম আহাব্বায়ক ফিরোজ আহমেদ, যুগ্ন আহবায়ক, মনিরুল ইসলাম হিটু , সাবেক জেলা বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান আসাদ,পৌর বিএনপির যুগ্ম আহাব্বায়ক ও ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবু কালাম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও যুগ্ম আহাব্বায়ক হান্নান শেখ , যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম। শৈলকুপা উপজেলার যুবদলের সদস্য সচিব, জমির উদ্দিন, শৈলকুপা উপজেলার সেচ্ছাসেবক দলের নেতা শামসুল আলম বল্টু, মুকুল হোসেন, কারা নির্যাতিত ও পদবঞ্চিত ছাত্রনেতা লিটন হোসেন সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, বিএনপি ওশ্রমিক দলের কয় এক একশ নেতৃবৃন্দ যোগদান করেন। সমাবেশে বক্তারা বলেন, শৈলকুপা উপজেলা তৃণমূল বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপি কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ আসাদুজ্জামান আসাদ সাহেব কে দায়ি করেন। নেতারা বলেন, আসাদ সাহেব জাসদ নোতা ছিলো, যে কি না কখনোই ধানের শীষে ভোট দেয়নি, সে কি করে বিএনপির দলে যোগ দিলো বা সদস্য হলো তা কেও জানেন না। আরো অভিযোগ করেন, আসাদ সাহেব বিভিন্ন ইউনিয়ন থানা ও পৌর কমিটি জাসদের লোকজন দিয়ে গঠন করছেন। এরই প্রতিবাদে বক্তারা বলেন আজ থেকে শৈলকুপায় আসাদ সাহেবকে অবাঞ্চিত ঘোষণা করা হলো। সমাবেশে বক্তারা বলেন এখন থেকে আসাদ অর্থাৎ জাসাদ যেখানে যেখানে কমিটি ঘোষণা দেবে,তারাও পাল্টা কমিটি ঘোষণা দেবেন। আগামী ৭ দিনের মধ্যে ১৪ টি ইউনিয়ান ও ১টি পৌরসভা কমিটি গঠন করবেন বলে সমাবেশে বক্তারা উল্লেখ্য করেন। সকাল বক্তারা একটাই আওয়াজ তোলেন হটাও জাসদ, বাঁচাও বিএনপি।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
