নারী ও শিশু ধর্ষন-নির্যাতনের বিচারের দাবীতে দিনাজপুরে মানববন্ধন

 

মুনুর রশিদ,দিনাজপুর প্রতিনিধিঃ সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষন, নির্যাতনসহ হত্যার প্রতিবাদে এবং জরিতদের দ্রুত বিচারের দাবীতে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে জেলা পেশাজীবী ফোরম ও ইউনিটি ফর এনজিও’র যৌথ আয়োজনে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা, দেশে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া নারী ও শিশুদের উপর নির্যাতন, ধর্ষন এবং হত্যার তিব্র নিন্দা জানান। পাশাপাশি এইসব ঘটনা রোধে দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা পেশাজীবী ফোরামের সভাপতি আব্দুল হামিদ, সোসাইটি ফর উদ্যোগের নির্বাহী পরিচালক উম্মে নেহার, সিটিএস-এর পরিচালক আমিনুল ইসলাম প্রমূখ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ