দিনাজপুরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত


মামুনুর রশিদ,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ সকালে দিনাজপুর জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে যুবদলের আয়োজনে ও তৈয়বা মজুমদার ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রক্তদান কর্মসূচীতে দলীয় নেতাকর্মীসহ স্থানীয়রা রক্তদান করেন। পরে দুপুরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুল, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদসহ অন্যান্য নেতাকর্মীরা। অপর দিকে অনুষ্ঠান চলাকালীন সময় দলীয় কার্যালয়ের সামনে পুলিশী নিরাপত্তা ছিল লক্ষ্য করার মত।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ