ট্রেন দুর্ঘটনার স্থান পরিদর্শন করেন সংসদ সদস্য ঝিনাইদহ-৩

নিউজ ডেস্ক' ঝিনাইদহের কোটচাঁদপুর,সাফদারপুর স্টেশনে২৭/১০/২০(মঙ্গলবার) আনুমানিক রাত ১ঃ৪০ এ ২টি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ৫টি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়েছে।এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ১০ ঘন্টা বন্ধ ছিলোতবে এ দুর্ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।কোটচাঁদপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রনালয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল,  অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম ও কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী দূর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেন।  ঘটনা স্থান পরিদর্শন করে মাননীয় সংসদ সদস্য বলেনঃ এমন ঘটনা খুবই দুঃখজনক কতব্যরত ব্যাক্তিদের কাছে এ বিষয়ে তলপ করা হবে । এছাড়া আরও বলেন আমার দেশের অনেক অর্থ ক্ষতি হলো এটা কম কথা নয়। সে আরও বলেন যতো দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্থ বগি গুলো সরিয়ে  লাইন মেরামতের কাজ শেষ করতে।

কোন ভাবে ট্রেন চলাচলের ব্যাঘাত না ঘটে সাধারণ মানুষ সমস্যায় না ভোগে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ