সাতক্ষীরা'র শাঁখরা-কোমরপুরে এক অজ্ঞাত পাগলীর সন্তান প্রসব


আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরা জেলার দেবহাটার উপজেলার শাঁখরা কোমরপুরে এক পাগলী, একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে পাগলীর ফুটফুটে পুত্র সন্তানটির জম্ম হয়।স্থানীয়রা জানান, পাগলীটি  গত ৫-৬ মাসের মত শাখরা বাজারে অবস্থান করছে। 

পাগলীর কাছে তার পরিচয় জানতে চাইলে একবার বলছে মৌলভীবাজার জেলা, আবার  বলছে হবিগঞ্জ জেলার সায়েস্তাগঞ্জ থানার মলাটি গ্রামে তার বাড়ি, স্বামীর নাম শুকুর আলী,তার আরো দুইটি কন্যা সন্তান আছে,যাদের নাম ফুরফুরি এবং সীমা। 

বর্তমানে এই পাগলী মা ও শিশু দু'জনেই সুস্থ আছেন। পাগলীটি তার বাচ্চাটির নাম রেখেছে মাসুম বিল্লাহ (রাজপুত্র)। এদিকে বাচ্চাটি নেওয়ার জন্য অনেক লোকজন ছুটে আসছেন কিন্তু হাল ছাড়ছেন না পাগলীটি।সন্তানকে বুকের ভিতরে আগলে রেখে বসেই আছে। তবে পাগলীর অস্বাভাবিক আচরণে শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে এলাকাবাসী। বর্তমানে জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফার আর্থিক সহযোগীতায় পাগলী ও তার বাচ্চাটি দেখাশুনা করছে অত্রালাকার ধাত্রী আকলিমা বেগম।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ