উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কৃষ্ণ সরকার পী্যুষ, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ উলিপুর (পুসউ) মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।  এই বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে উলিপুর উপজেলার এমন  শিক্ষার্থীদের জন্য একটি  সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর (বুধবার) দুপুরে উলিপুর পৌর শহরের গুঞ্জন কমপ্লেক্সের হলরুমে দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থীর উপস্থিতিতে এসএসসি ২০২০ ব্যাচের জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন  কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য জনাব অধ্যাপক এম এ মতিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মোঃ আমিনুল ইসলাম, মোঃ আল মামুন সবুজ প্রাক্তন সিভিল সার্জন মো. লোকমান হাকিম, আশরাফুল ইসলাম, মোঃ মশিউর রহমান, মোঃ রফিকুল ইসলাম আনছরী প্রমুখ।

 আলোচনা শেষে সকল শিক্ষার্থীকে ক্রেস্ট এবং ফুল দেওয়া হয় এবং সংগঠনের সদস্যরা এই বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।  ২০১৬ সালে যাত্রা শুরু করা এই সংস্থাটি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের করোনার সময়কালে ত্রাণ বিতরণ সহ তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরণের সহায়তা প্রদান করে আসছে।  সংগঠনের একাধিক সদস্য জানিয়েছেন, ভবিষ্যতে তাদের কার্যক্রম আরও বাড়বে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ