আর.জে মিজানুর রহমান ইমনঃ (ময়মনসিংহ) প্রতিনিধিঃময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা ২৪ই অক্টোবর শনিবার বিকেল ৩টায় স্থানীয় মধুমন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।উক্ত আয়োজিত অনুষ্ঠানে সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্ত্তী রনু ঠাকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকারের সঞ্চালনায় পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
নেতৃবৃন্দরা প্রথমেই বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গনে প্রয়াত নেতা এম শামসুল হকের কবর জিয়ারত এবং পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভা শুরু করা হয় ।পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয় । বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম সম্পাদক শওকত জাহান মুকুল, তারাকান্দা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট ফজলুল হক, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহব্বায়ক হাবিবুর রহমান (হাবি) ।আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল তার দীর্ঘ বক্তব্যে ফুলপুর তারাকান্দার মা মাটি মানুষের নেতা মুক্তিযুদ্ধের সংগঠক ভাষা সৈনিক, ময়মনসিংহের কিংবদন্তী ৫ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, তারাকান্দা উপজেলার স্বপ্নদ্রষ্টা প্রয়াত নেতা এম শামসুল হক কে গভীর শ্রদ্ধা ভরে স্মরন করেন । তার বক্তব্যে তারাকান্দা উপজেলার নবগঠিত কমিটি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখবেন বলে আশা ব্যাক্ত করেন ।
