আশাশুনির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ইউএনও




আহসান উল্লাহ বাবলু, আশাশুনি সাতক্ষীরা  প্রতিনিধি :আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। শনিবার মন্ডপের সার্বিক খেঁাজখবর নিতে কাদাকাটি ও দরগাহপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন উপজেলা নির্বাহী অফিসার। এসময় তিনি মন্ডপে আগত ভক্তদের সাথে মতবিনিময় করেন এবং পরিচালনা কমিটি ও পুরোহিতদের সাথে সুবিধা অসুবিধা ও প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। সকল স্থানে শান্তিপূর্ণ ভাবে পূজার কাজ চলছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। আইন শৃংখলা রক্ষায় তিনি স্বেচ্ছাসেবকদের সতর্কতার সাথে কাজ করা ও পরিচালনা কমিটিকে প্রয়োজনে প্রশাসন ও থানা পুলিশের সাথে যোগাযোগ রাখতে আহবান জানান। এসময় পিআইও সোহাগ খান তার সাথে ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ