চুড়ামনকাঠির ভৈরব নদ থেকে গোলাম মোস্তফা লাশ উদ্ধার




মোরশেদ আলম,যশোর ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ যশোর জেলার সদর উপজেলার চুড়ামনকাটির ভৈরব নদ থেকে গোলাম মোস্তফা (৫৫) নামে এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা জায় তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের সরদার বাগডাঙ্গা গ্রামের মৃত পাচু মন্ডলের ছেলে। কাঠের লগ ও সাইজ কিনে বিভিন্ন সমিলে বিক্রি করতেন তিনি।তার ছোট ছেলে হাবিবুর রহমান ও জামাই মেহেদি হাসান সজীব জানান, উপজেলার খোঁজারহাট গ্রামের বসুর কাছে পাওনা ২ লাখ টাকা আনার জন্য বাড়ি থেকে বের হন কিন্তু  রাত ১২টার দিকে বাড়ি ফিরে না আসায় তার মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। ওই সময় থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করলেও পাওয়া যায়নি। রবিবার (২৫ অক্টোবর) সকালে ভৈরব নদে এক কৃষক মুলা পরিস্কার করার জন্য গেলে প্রথমে  একটি হাত ভাসতে  স্থানীয়দের খবর দেন । পরবর্তীতে  পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। তার পিতা কোন রাজনীতি দলের সাথে জড়িত ছিল না বলে দাবি করে ছেলেটি । কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে ছেলে হাবিবুর রহমান নিশ্চিত করে কিছু বলতে  পারেনি।

চুড়ামনকাঠি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না জানান, শনিবার রাতে পাওনা আদায়ের কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়েছেন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি বলে আমি পরিবার সুত্রে জানতে পেরেছি। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ