আমরা ধোপাখালী ইউনিয়নবাসীর উদ্যোগে সনাতন পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা শাখা: টাংগাইলের ধনবাড়ি উপজেলার ধোপাখালী ইউনিয়নের সেচ্ছাসেবী সামাজিক সংগঠন "আমরা ধোপাখালী ইউনিয়নবাসীর উদ্যোগে  শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মন্দিরে মন্দিরে গিয়ে  দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার, ২৫ অক্টোবর ২০২০ খ্রি.বিকাল ৪.০০ টায় এই মানবসেবামূলক কাজ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ কালে  উপস্থিত ছিলেন ভাইঘাট মন্দিরের সেক্রেটারি রতন চন্দ্র শীল, ভাইঘাট সূত্রধর পাড়ার সভাপতি রাখাল সূত্রধর,সেক্রেটারি প্রতাপ সূত্রধর, সংগঠনের প্রধান সমন্বয়ক মিনহাজ উদ্দিন, মামুন অর রশিদ মাষ্টার, মো:মিলন হোসেন সহ আরো স্থানীয় ব্যাক্তি বর্গ ।

খাদ্য সামগ্রী বিতরণ কালে  "আমরা ধোপাখালী ইউনিয়নবাসীর" সংগঠনের প্রধান সমন্বয়ক মেধাবী ছাত্রনেতা মো.মিনহাজ উদ্দিন বলেন- দল মত, ধর্ম বর্ন নির্বিশেষে সবাই সবার পাশে দাড়াতে হবে কারন আমরা সামাজিক জীব।আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ইউনিয়নের সামাজিক উন্নয়ন ঘটাতে হবে। কার্যক্রম সুন্দরভাবে সমাপ্তি হওয়ায় স্থানীয় ব্যাক্তি বর্গ সহ সংগঠনের দায়িত্বশীলদের শুভ কামনা ও ধন্যবাদ জানান সংগঠনের প্রধান মো.মিনহাজ উদ্দীন।  সংগঠনের এমন ব্যাতিক্রম আয়োজন সংগঠনের সকল পর্যায় দায়িত্বশীলদের প্রশংসা করেন এলাকার সকল শ্রেনীর নাগরিকবৃন্দ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ