আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলার দেবহাটার নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে, যোগদান করেছেন, তাছলিমা আক্তার। বৃহস্পতিবার (২২ অক্টোবর) আনুষ্ঠানিক ভাবে সাবেক নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন তিনি।এর আগে তিনি যশোর জেলা প্রশাসকের কার্য্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) হিসাবে নিয়োজিত ছিলেন।৩০ তম বিসি এস কর্মকর্তা তাছলিমা আক্তার এর জন্মস্থান, ভোলা জেলার, বোরহানউদ্দীন উপজেলায় হলেও লেখা পড়া শৈশব কেটেছে ঢাকায়। নবগত উপজেলা নির্বাহী অফিসারের স্বামী ২৯ তম বিসিএস কর্মকর্তা।
পরিবারিক ভাবে তার ২টি কন্যা সন্তান রয়েছে। দেবহাটায় পদায়ন হয়ে তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে বাস্তবায়ণ ও উপজেলার সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে সকলের সহযোগীতা কামনা করেছেন।
