বুড়িচংয়ে সোহাগ চটপটি এন্ড ফুচকার দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি




মারুফ হোসেন- বুড়িচং(কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নে উপজেলা রোডে  ভয়াবহ অগ্নিকাণ্ডে ডাঃ আঃ করিম মার্কেটের উপরের ফুচকা দোকান পুড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকাননের মালিক সোহাগ বলেন এতে করে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায় ২০ অক্টোবর ২০২০ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার অফিস রোড ইসলাম কমপ্লেক্সে এর মার্কেটে পাশে ডাক্তার আব্দুল করিম মার্কেটের উপর তলা সোহাগ চটপটি ও ফুসচা হাউজ দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৮ দিকে উপজেলার অফিস সড়ক ডা.আব্দুল করিম মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। অগ্নিকাণ্ডের বিষয়টি টের পেয়ে মার্কেটের আশপাশের এলাকাবাসী আগুন নেভাতে এগিয়ে আসে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ফুচকা দোকানি সোহাগ জানান, অগ্নিকাণ্ডে তার ফুচক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে ২টি ফ্রিজ, ৩টি ফ্যান,অন্যান্য সরঞ্জাম দোকান ছিল। স্থানীয়রা জানান,ফায়ার সার্ভিস সাথে সাথে আসার কারণে নিচের সিলভান ফ্যাশন, মোবাইল বাজার, ইসলাম কমপ্লেক্স ও সোনালী ব্যাংকসহ অন্যান্য দোকান অল্পের জন্য রক্ষা পায়। তবে ইসলাম কমপ্লেক্সের মালিক মফিজুল ইসলাম বলেন ভয়াবহ অগ্নিকান্ডের কারনে তার ও অনেক ক্ষতি হয়েছে। দোকানের মালিক সোহাগ বলে গ্যাসের সিলিন্ডার থেকে নয় সম্ভবত বিদ্যুৎ সংযোগ থেকে সমস্যা সৃষ্টি হয়ে অগ্নি কান্ড ঘটেছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ