নাগরপুর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ


টাঙ্গাইল জেলা প্রতিনিধি:কারচুপির অভিযোগ তুলে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছ নাগরপুর উপজেলা বিএনপি।বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) কেন্দ্রীয় কমিটির  পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী এড, গৌতম চক্রবর্তী দিকনির্দেশনায় অাজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা বিএনপি'র  দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নাগরপুরের প্রাণ কেন্দ্র বটতলা মোড় পদক্ষীন করে শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ  করেন। 

সমাবেশে, এ ফলাফল বাতিল চান বক্তারা। তারা অারও  বলেন, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে সরকারের দলীয় কর্মীরা একাদশ জাতীয় নির্বাচনের মতো ত্রাস সৃষ্টি করেছে। নির্বাচনী প্রচারণার প্রথম দিন থেকে তাদের দ্বারা বিএনপির প্রার্থী ও নেতাকর্মীরা হয়রানির শিকার হয়েছেন।অনিয়মের এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি এবং নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানাই। সমাবেশে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম অাহবায়ক,অাহম্মদ অালী রানা,মোঃ হাবিবুর রহমান হবি,উপজেলা পরিষদের সাবেক  ভাইজ চেয়ারম্যান মোঃ রফিজ উদ্দিন, আ, খ ই ম কামরুল হুদা রওশন, মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ফনির হোসেন ভূইয়া, মোঃ রফিকুল ইসলাম দিপন, মোঃ মিজানুর রহমান লাভলু, নাজমুল হক স্বাধীন, উপজেলা ছাত্র দলের সভাপতি নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবীর, আবুল কাসেম মানিক, ছাত্রদলের সিনিয়র সহ সভপতি মোঃ গোলাম মোস্তফা গোলাম) সাধারণ সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, মোঃ সাদিকুর রহমান সাদিক কলেজ ছাত্র দলের সভাপতি জাহিদ হাসান, সাঃ সম্পাদক মীর খালিদ মাহবুব রাসেল, মোঃ মনির হোসেন, শফিকুল ইসলাম, রুপক খান, আশরাফ বিন আক্তার, মোঃ সবুজ মিয়া, মোঃ সেলিম মিয়া , মোঃ আরজু মিয়া, সোহেল রানা, প্রমুখ।



সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ