জীবন্ত দুর্গা নারীর রুপে
রয়েছে প্রতি ঘরে ঘরে,
যথাযথ সম্মান মর্যাদা
জুটছে কি তাদের তরে?
ভক্তমনে মায়ের আগমনে
পুজোর স্বপ্ন বোনা,
নির্যাতক পিশাচ অসুরের
আজও কেন আনাগোনা?
মায়ের আগমনে শান্তি আর
আনন্দ হোক যুক্ত,
ধর্ষক পিশাচ অসুর থেকে
ধরণীটা হোক মুক্ত।
- রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশ।
