রহমত উল্লাহ আশিকুর জামান নুর,বদলগাছী, নওগাঁঃ নওগাঁ জেলা বদলগাছী উপজেলার সবজি বাজার গুলিতে অস্থিরতা। সংকটে ক্রেতা সমাজ সাম্প্রতিক মহামারী করোনাভাইরাস এর সাথে দেশে অতিবৃষ্টির কারণে নওগাঁ জেলার সবজি ক্ষেত গুলি প্লাবিত হয়ে সবজি নষ্ট হয়! এতে করে জেলায় সংকটে পড়েছে সবজি। তাছাড়াও নওগাঁ জেলা ধান ও সবজি জন্য বিখ্যাত। এ জেলার কৃষকরা তাদের দৈনিক চাহিদা পূরণ করার পরও সবজি বাইরের জেলাগুলোতে রপ্তানি করতে সক্ষম এতে করে দেশের সবজি সংকট দূরীকরণ হয়ে থাকে কিন্তু এ বছর অতিবৃষ্টির কারণে নওগাঁ জেলার বদলগাছী উপজেলা সহ সকল উপজেলা গুলোতে নদীর বাঁধ ভেঙ্গে কিছু জমিগুলো অতিবৃষ্টির কারণে প্লাবিত হয়ে সকল সবজি ও ধান নষ্ট হওয়ায় বিপাকে কৃষক ও ক্রেতাগণ। এতে করে সবজি সংকটের কারণে অতিরিক্ত দামে কিনতে হচ্ছে সবজি যা এ জেলার সাধারণ মানুষ গুলোর কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
নওগাঁ বদলগাছী সবজি বাজারগুলিতে অস্থিরতা -সঙ্কটে ক্রেতা
সম্প্রতিক কারণ বাজারে "আলু" কিলো প্রতি ৫০ টাকা "বেগুন" কিলো প্রতি ১০০ থেকে ১২০ টাকা কিলো প্রতি, "করলা" কিলো প্রতি ৮০ থেকে ১০০ "ডাল" ৭০ থেকে ৮০ টাকা "পিয়াজ" ১০০ টাকা থেকে ১২০ টাকা সহ" আরো সবজি গুলো তে এরকম আকাশ ভাঙানো বাজার মূল্য" এতে করে এ অঞ্চলের সাধারণ কৃষক ও মানুষের বিশেষ সমস্যার সৃষ্টি হয়েছে।বাজারের অস্থিরতার পরিপেক্ষিতে এলাকার ক্রেতা সমাজ বলেন আগের দিনে আমরা" ১০০ টাকার সবজি" বাজার করলে হইত তবে এখন ১০০ টাকার বাজারের আমাদের দৈনিক চাহিদার সামান্য কিছু মিলছে, এতে করে আমরা ভোগান্তিতে পড়ছি আমাদের পারিবারিক দৈনিক চাহিদা পুরনো সংকট হিমশিম হচ্ছে
