ইফা কর্মচারীদের বকেয়া বেতন ও স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন

আব্দুর রাজ্জাকঃ দীর্ঘ ১২ মাসের বকেয়া বেতন এবং স্থায়ী নিয়োগের দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা। মানববন্ধন করেছেন। গতকার মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।সংগঠনটির  উদ্যোগে সংগঠনের  সভাপতি জমিয়তুল ফালাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ছাদেক আরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন  পটুয়াখালী জেলার প্রোগ্রাম অফিসার মো. মতিউর রহমান, ইফা কর্মচারী খাদিজা আক্তার শীলা, শুভতারা, শামীমা আক্তার, লিমন শেখ, আলাউদ্দিন হোসেন, মো. নূর আলম, মো. এনায়েত হোসেন, মোহাম্মদ হাসান প্রমুখ।

মানববন্ধন কালে  সমিতির নেতারা বলেন, অডিট আপত্তির অজুহাতে সারাদেশে কর্মরত ইসলামিক ফাউন্ডেশনের দৈনিক মজুরিভিত্তিক ২২৪ জন কর্মচারীর বেতন ভাতা ২০১৯ সালের নভেম্বর মাস থেকে বন্ধ রাখা রেখেছে ।  আমরা করোনার সময়ে বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। বিষয়টি প্রধানমন্ত্রীকেও অবহিত করেছি। তিনি আমাদের স্থায়ী নিয়োগ দিয়ে বেতন ভাতা চালু রাখার নির্দেশ দিলেও, ইসলামিক ফাউন্ডেশন থেকে এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।অন্যদিকে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মচারী নিয়োগের ষড়যন্ত্র চলছে। আমরা এধরনের নিয়োগের প্রস্তাবনা বাতিল করে রাজস্বখাতে স্থায়ী নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা  করছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ