কেশবপুরে দুই জনের একই দিনে আত্মহত্যা

মোরশেদ আলম, যশোর ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ যশোর জেলার কেশবপুরে মঙ্গলবার দুপুরে বিষ পানে  রুকাইয়া খাতুন (২০) নামের এক নারী আত্মহত্যা করেছেন। থানা পুলিশ লাশটি  হেফাজতে নিয়েছে।  কেশবপুর থানায় এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে  জানা যায় , উপজেলার মাদারডাঙ্গা গ্রামের পারিবারিক কলহে ওয়াজেদ আলীর মেয়ে রুকাইয়া খাতুন গতকাল  মঙ্গলবার দুপুরে বিষপানে আত্মহত্যা করেছেন। প্রত্যক্ষদর্শীরা  তাকে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। থানা পুলিশ লাশ তার হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করেছেন।

একই দিন অত্র  উপজেলার ব্যাসডাঙ্গা গ্রামের কালু গাজীর ছেলে মানুষিক ভারসম্যহীন আবুল কাশেম (৭৮) বাড়ির পাশে লেবু গাছের ডালে গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করেছেন । থানা তার লাশটি  পুলিশ হেফাজতে নিয়েছে। পরিবারের কাছ থেকে কোন অভিযোগ না থাকায় তাঁর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন জানান, রুকাইয়া খাতুনের মৃত্যু সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে প্রেরণ করেছেন। মানুষিক ভারসম্যহীন আবুল কাশেমের পরিবারের কাছ থেকে কোন অভিযোগ না থাকায় তাঁর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ