অসম্পূর্ণ গল্প মোঃ রাসেল মিয়া

     



    তোমার অস্তাচলে তাকিয়ে

  আচলের সুদীপ্ত বলিরেখাটি বিলাপ করে,

    আমি তা সহ্য করি;

  ভস্মতূল্য স্মৃতিপদক বসনখানি রিক্ত বলে

  শক্ত করে হুমকি দেয় বারবার,

  আমি তাও সহ্য করি।

  আমাদের অপূর্ণাঙ্গ ইচ্ছাসুখগুলো      বিদ্রোহী হয়ে

 আমার বিরুদ্ধবাদ শ্লোগান দেয়,

 আমি তা হজম করি;

 হিমস্নাত মুহূর্তগুলো বয়োজীর্ণ নুহ্য হয়ে

 আবুল-তাবুল বকে সারাক্ষণ,

 আমি তাও হজম করি।

হৃদয়ের নীলাম্বুধি তলগুলো অগ্নিদীপ্ত হয়ে

ক্ষষে ক্ষষে পরছে অনেককাল গহীনে,

আমি তা অনুভূতিহীন;

রৌদ্রদীপক মনোভবগুলো আঘাতসহ শোচ্য হয়ে

লাফিয়ে লাফিয়ে আঘাত করছে,

আমি তাও অনুভূতিহীন।

নিতন্দ্রা রজনীযোগের অবশিষ্টাংশ উন্মাদী হয়ে

আতকে আতকে আহাজারি করে,

আমি অবিচলিত থাকি;

নিরস্র অাকাঙ্খাগুলো মস্তিষ্কে রক্তজল ঢালে

ঝাঁজিয়ে ঝাঁজিয়ে ঝাঁজড়া করে,

আমি তাও অবিচলিত থাকি।

বিশ্বাসঘাতী কণ্ঠীত শব্দকোষগুলো দৃঢ় হয়ে

নিরবলম্বনের কারণ জানতে চায়,

আমি নিরব থাকি;

প্রশ্নদৃষ্টির চোখগুলো সোচ্চার আরোহী হয়ে

উত্তর জানতে চায় বারবার,

আমি তাও নিরব থাকি।



সকলজন্মা সমবেতভাবে একটি উত্তর জানতে চায়-

"একটাই গল্প, তাও আবার এতো অল্প?"

আমি চোখ বন্ধ করে অস্ফুটে বলি-

"হ্যা, তা-ই আমাদের অসম্পূর্ণ গল্প।"


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ