সিরাজগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, ১৩ জেলের সাজা


মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃজেলারর  সদর উপজেলায় মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ১৩ জেলের সাজা দেওয়া হয়েছে। সোমবার  (২৬ অক্টোবর) রাত ৮টা থেকে মঙ্লবার (২৭ অক্টোবর) ভোর ৬ ঘটিকা  পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে ১৩ জন জেলে সহ  প্রায়  এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। ১৩ জন জেলের প্রত্যেককে ১০ দিন করে জেল প্রদান করেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রহমত উল্লাহ।এ সময় কারেন্ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, সিরাজগঞ্জ সদর।  ভূমি অফিস, মৎস্য দপ্তর এর স্টাফবৃন্দ ও সিরাজগঞ্জ আনসার বাহিনীর সদস্যগণ উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ