পাহাড়পুরে ৭বছরের শিশুকে ধর্ষণ

রহমতউল্লাহ আশিকুর জামান  নুর বদলগাছী নওগাঁঃপাহাড়পুরে ৭বছরের শিশুকে ধর্ষণ। ঘটনা সুত্রে জানা যায় টিভি দেখার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়িতে নিয়ে যায়। পরে শয়ন ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্তায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।এ সময় নাইম হোসেন ও তার বন্ধু রিফাদ কৌশলে পালিয়ে যায়।এ ঘটনায় সহকারী পুলিশ সুপার মহাদেবপুর-বদলগাছী(সার্কেল) আবু ছালেহ মো. আশারাফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি সরেজমিনে তদন্ত করেছি। শিশুটির অসুস্থতার কারণে মামলা করতে দেরী হচ্ছে। তবে মামলার প্রস্ততি চলছে।বদলগাছী থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, বাদী পক্ষের অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ