ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর আবিরের মৃত্যু

 


ঝিনাইদহ প্রতিনিধিঃ  শৈলকুপায় পানিতে ডুবে আবির নামের (৪) এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের সাহেব কুমারের একমাত্র সন্তান।  আজ মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে উপজেলার আশ্রয়ন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। 

শিশুটির  বাবা জানান বিকালে আবির বাড়ির পাশে খেলা করছিল। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। পাশের পুকুরে আবিরের দেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ