আহসান উল্লাহ বাবলু, আশা শুনি, সাতক্ষীরা প্রতিনিধিঃ উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় এসএমসির কমিটি গঠন উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নুর উদ্দীন সানা, নাজিমুদ্দীন, গ্রাম্য ডাক্তার বৃক্ষপ্রেমী আনিছুর রহমান, প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সহকারী শিক্ষক আব্দুস সাত্তারসহ শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় উপস্থিত সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে স ম খলিলুর রহমানকে এসএমসি সভাপতি ও এসএম সালাউদ্দীন ইউসুফকে সহ-সভাপতি নির্বাচিত করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি করুনাময় সানা, ওমর ছাকী ফেরদৌস (পলাশ), ইউপি সদস্য রফিকুল ইসলাম পান্না, ফেরদৌসি টুম্পা, আলমগীর হোসেন, রোজিনা খাতুন, ইয়াসমিন জাহান, সহকারী শিক্ষক মিনতি রাণী ও সদস্য সচিব প্রধান শিক্ষক মিলি চৌধুরী।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
