আজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল।।নড়াইলের কালিয়া উপজেলার ২ নং পুরুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার মো: কোবাদ হোসেন মোল্ল্যা পুরুলিয়া গ্রামের নারী,ও পুরুষদের বিভিন্ন ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ২৬/১০/২০২০ তারিখ : সোমবার সকাল ৯ টার সময় সরেজমিনে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা হলে ভুক্তভোগী নুরমহম্মদের স্ত্রী রাশিদা বেগমের নিকট থেকে চার বছর অাগে ৪০০০ হাজার টাকা, মৃত তালেব মোল্ল্যার স্ত্রী তহমিনা নিকট থেকে দুই বছর অাগে ৫০০০ হাজার টাকা,নবীর শেখের স্ত্রী রেখা বেগমের থেকে ১২বছর অাগে ৫০০০ হাজার টাকা, অানিচ মিনার স্ত্রী চম্পা বেগমের নিকট থেকে চার বছর অাগে ৫০০০ হাজার টাকা, এরাদত মোল্ল্যার স্ত্রী নেহারন বেগমের নিকট থেকে ১২ বছর অাগে ৫০০০ হাজার টাকা,অাছাদ মিনার স্ত্রী ফুলি বেগমের নিকট থেকে তিন বছর অাগে ৫০০০ হাজার টাকা,মহিদুল শেখের স্ত্রী ছিয়ারন বেগমের নিকট থেকে চার বছর অাগে ৫০০০ হাজার টাকা, রাজ্জাক শেখের স্ত্রী ছিয়ারন বেগমের নিকট থেকে চার বছর অাগে ৫০০০ হাজার টাকা,জালাল সদ্দারের ছেলে মাজাহারুল সদ্দারের নিকট থেকে দুই বছর অাগে ৫০০০ হাজার টাকা, মনা মিনার মেয়ে মাছুরা মিনার নিকট থেকে চার বছর অাগে ৫০০০ হাজার টাকা,সহ অারো ৩০ /৩৫ জন নারী ও পুরুষ এই অভিযোগ দিয়েছেন।
এছাড়াও মনা মিনার মেয়ে মাছুরা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন ঐ কোবাদ মেম্বর আমারে খারাপ কথা কওছিলো। আমি তার কথায় রাজি হলি ভাতার কার্ড পাতাম।এই পর্যন্ত আমার কার্ড কইরে দি নাই। কোবাদ হোসেন মোল্যার সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন এসব অভিযোগ ভিত্তিহীন আমার সুনাম ক্ষুন্ন করার জন্য আমার প্রতিপক্ষরা এসব করছে তাছাড়া আমি ৩ বার নির্বাচিত মেম্বর। ২ নং পুরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান আমিরুল ইসলাম মনিরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন এই ব্যাপার টা অামার যানা নাই।এরপর কালিয়া সমাজসেবা কর্মকর্তা রফিকুল মুঠোফোনে বলেন, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
