মোহনগঞ্জে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

আজহারুল ইসলাম  মোহনগঞ্জ প্রতিনিধি  (নেত্রকোনা): মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার' এই প্রতিপাদ্যে মোহনগঞ্জে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা মূল্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ব্যবহার করে প্রত্যন্ত এলাকাসহ যেকোন জায়গা থেকে সহজে দ্রুত পুলিশি সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা হয়।মোহনগঞ্জ থানা গ্রাউন্ডে বুধবার দুপুরে ওসি আব্দুল আহাদ খানের সভাপতিত্বে ও এসআই আব্দুল্লাহ আল মোমেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহনগঞ্জ  অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  পরিদর্শক (তদন্ত) আক্তারুজ্জামান, বিআরডিবির চেয়ারম্যান জহিরুল আলম শেখ, শিক্ষক নেতা নজরুল ইসলাম খান, কাউন্সিলর কামাল হোসেন রতন, সাংবাদিক মাসুম আহমেদ, মেহেদী ইকবাল, সাইফুল আরিফ জুয়েল, কামরুল ইসলাম রতন প্রমুখ। বক্তরা বলেন, আমাদের এই সমাজে নানা অপরাধ-অসঙ্গতি রয়েছ। সব সমস্যা পুলিশের একার পক্ষে সমাধা করা সম্ভব নয়। পুলিশ-জনতা এক সাথে মিলে মিশে সহযোগীতার মাধ্যমে এসব সমস্যার সমাধান করতে হবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ