মোঃ ফিরোজ হোসাইন, রাজশাহী ব্যুরোঃ নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মোঃশিপন ৮৪১ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃসবুজ পেয়েছেন ৭৬৮ ভোট। গতকাল মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ ও সুষ্ঠভাবে ভোট অনুষ্ঠিত হয়। উল্লেখ্য এ ওয়ার্ডের ইউপি সদস্য হজরত আলী মৃধা গত ১১ মে মৃত্যু বরণ করায় সদস্য পদটি শূন্য হয়ে যায়। দেশে করোনা পরিস্থিতির কারনে উপ-নির্বাচন বিলম্বিত হয় বলে জানা যায়।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
