আহসান উল্লাহ বাবলু,আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আটদলীয় নকআউট ফুটবল টুনামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বুধবার বিকালে খেলায় আশাশুনি উপজেলার মহিষাডাঙ্গা বলাকা সবুজ সংঘ ফুটবল একাদশ পাইকগাছা উপজেলার লক্ষীখোলা গজালিয়া ফুটবল একাদশ পরোষ্পরের মুখোমুখি হয়। আক্রমন পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলার নির্ধারিত সময় শেষে মহিষাডাঙ্গা বলাকা সবুজ সংঘ ফুটবল একাদশ ২-১ গোলের ব্যবধানে লক্ষীখোলা গজালিয়া ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে। দরগাহপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটির শুভ উদ্বোধন করেন, কুল্যা ইউপি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এসএম ওমর ছাকী পলাশ।
ইউনিয়ন পুলিশিং কমিটির সভাপতি শেখ মতলুবর রহমানের সভাপতিত্বে এসময় পাইকগাছা উপজেলার খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম, ফিরোজ সিদ্দিকী, নায়েব আব্দুল মজিদ, সাবেক খেলোয়ার শেখ সফিয়ার রহমান, শেখ আকরাম উদ্দিন, শেখ মিজবার রহমান, মাষ্টার শেখ নূর মোহাম্মদ, দক্ষিন বাংলা অনলাইন নিউজ পোর্টাল এর সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক, ক্রাইম বার্তা সংস্থার বিশেষ প্রতিনিধি শেখ হিজবুল্লাহ, সাংবাদিক শেখ আরাফাতসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। আকর্ষণীয় এই খেলাটি পরিচালনা করেন নাজমুল হুদা। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন, আজমল হোসেন ও সালাম গাজী।
