বুধহাটা কলেজিয়েট স্কুলে অনলাইন ক্লাস কার্যক্রম উদ্বোধন

আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা  প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার বুধহাটা বি বি এম কলেজিয়েট  স্কুলে অনলাইনে শিক্ষা কার্যক্রম ক্লাসের উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী প্রধান শিক্ষক দাউদ হোসেনের নেতৃত্বে এ অনলাইন ক্লাস এর উদ্বোধন করা হয়। অনলাইনে চিত্র ধারণের সময় ক্লাস পরিচালনা করছেন গণিত বিষয়ক সহকারি শিক্ষক খান মো: সালামত হোসেন,  সহকারী শিক্ষক কেশব চন্দ্র মিস্ত্রি ,ইংরেজি শিক্ষক স্বপন কুমার দাস প্রমূখ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ