বুধহাটায় ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন




আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা  প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার বুধহাটায় ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় বুধহাটা বাজারের বিভাস টাওয়ারের দ্বিতীয় তলায় ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়। 


ব্যাংকের এভিপি মনিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী। বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকের খুলনা জোনের আঞ্চলিক প্রধান মোঃ আব্দুর রউফ। সাতক্ষীরা ব্রাঞ্চের অফিসার মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদেও মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, অবঃ সেনা সদস্য আলহাজ্ব শেখ আছাফুর রহমান, বুধহাটা উপ-শাখা ব্যবস্থাপক বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বুধহাটা বাজার জামে মসজিদেও ইমাম মাওঃ মিজানুর রহমান। সবশেষে ফিতা কেটে অতিথিবর্গ ব্যাংকের উপশাখা কার্যালয় উদ্বোধন করেন। প্রধান অতিথি তার ভাষণে বলেন, ব্যাংকটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০০৯ সালে ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত হচ্ছে। সুদমুক্ত ব্যাংকের লেনদেন করে লাভবান হতে এবং আন্তরিকতার সাথে ও দ্রুততার সাথে লেনদেনের নিশ্চয়তা দিতে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা সর্বদা দায়িত্বপালন করবেন তিনি আশ্বাস প্রদান করেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ