আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি :আশাশুনি উপজেলার কাকবাসিয়ায় এইমওয়ে কর্পোরেশন (অওগডঅণ) এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহকদের থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অর্থ আত্মসাতের প্রতিকার প্রার্থনা কওে গ্রাহকদেও পক্ষ থেকে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
গ্রাহকদের পক্ষে কাকবাসিয়া গ্রামের মৃত সতুল্য সানার পুত্র আরিফুল ইসলাম বাদী হয়ে লিখিত অভিযোগে জানাগেছে, এলাকার ৫/৭ গ্রামের শতাধিক ব্যক্তি এমওয়ে কর্পোরেশনে চুক্তিবদ্ধ হয়ে টাকা জমা শুরু করেন। কর্পোরেশনের পক্ষে কাকবাসিয়া গ্রামের মৃত কছিম উদ্দীন সানার পুত্র হাফেজ আসাউজ্জামান টাকা গ্রহন করেন। তারা ২০১২ সালে একবারে ২০ হাজার থেকে বিভিন্ন অংকের টাকা জমা দেন। তাদের দু’ বছর মেয়াদে মাসিক কিস্তিতে জমা রাখা টাকার ডাবল অংকের টাকা ফেরৎ দেওয়ার চুক্তি ছিল। প্রথম দিকে কিছু টাকা ফেরৎ দেওয়ার পর আর টাকা ফেরৎ দেওয়া হয়নি। বাদী আরিফুল বলেন তিনি ২০১২ সালে ২৩ হাজার টাকা জমা দেন। তাকে ৪৬ হাজার টাকা দেওয়ার কথা এবং প্রতি মাসে মাসে কিস্তিতে টাকা দেওয়ার চুক্তি ছিল। কিন্তু টাকা দেয়নি। তিনিসহ প্রায় ৮০ লক্ষাধিক টাকা ফেরৎ পাওয়ার জন্য অন্য গ্রাহকরা আসাউজ্জামানের সাথে যোগাযোগ করলে তালবাহনা শুরু করেন। অথচ হাফেজ আসমাউজ্জামান সানা বহাল তবিয়তে ঘেরভেড়ী ও সহায় সম্পদ বাড়িয়ে চলেছেন অভিযোগ কওে লিখিত আবেদনে বলা হয়েছে, এব্যাপারে আনুলিয়া ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করা হলে তিনি নির্দিষ্ঠ সময়ের মধ্যে নিয়মমত টাকা পরিশোধ করতে নির্দেশ প্রদান করেন। কিন্তু অদ্যাবধি টাকা পরিশোধের কোন উদ্যোগ নেওয়া হয়নি। এব্যাপারে উপজেলা প্রশাসক, আইন প্রয়োগকারী সংস্থা ও জন প্রতিনিধিদেও সহযোগিতা কামনা করেছেন বাদী আরিফুল। অভিযুক্ত আসাউজ্জামান বলেন, এইমওয়ে কপোর্রেশনের চেয়ারম্যান বর্তমানে কারাগারে থাকায় টাকা ফেরৎ দিতে ঝামেলা হচ্ছে। জামিনে আসলে ব্যবস্থা নেওয়া হবে।
