কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা সদর ইউনিয়নে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বােেরর প্রতিপাদ্য বিষয় ছিল উন্নত স্যানিটেশন নিশ্চিত করি করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি। কয়রা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডরপ ও দাতা সংস্থা হেলভেটাস বাংলাদেশের সহযোগিতায় গত শনিবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও ডরপের কমিউনিটি ডেভোলপমেন্ট অফিসার আলী রাজের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য সরদার লুৎফর রহমান, হরেন্দ্রনাথ সরকার, আঃ রব খোকন, ললিতা বর্মন, সেতারা বেগম, ডরপ পানি জীবন প্রকল্পের মোঃ মাসুদ প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ সুশিল সমাজের লোকজন উপস্থিত ছিলেন। পরে হাত ধোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তী ঘটে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
