নারায়গঞ্জ প্রতিনিধি, সিপনঃ সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে বিএসটিআই’র অভিযানে ২’টি কারখানাই সিলগালা, ৩’লাখ টাকা জরিমানা করা হয়।১নং ওয়ার্ড মিজমিজি বাতানপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।নাসিক ১নং ওয়ার্ড মিজমিজি বাতানপাড়া এলাকায় ১টি তেল ও ১টি কয়েল তৈরির কারখানায় অভিযান পরিচলনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃপক্ষ। বিএসটিআই কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট রাশিদা আক্তারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
কারখানা দু’টিকে ৩’লাখ টাকা জরিমানা ও সিলগালা করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট। অভিযানে মোঃ আওলাদ হোসেন মালিকানাধীন ‘সেফটি এডিবল প্রোডাক্টস লিঃ’কে ২’লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া মহিউদ্দিন মালিকানাধীন অবৈধ কয়েল তৈরির কারখানাকে ১’লাখ টাকা জরিমানা করা হয়।বিএসটিআই এর অনুমোদন বিহীন পণ্য উৎপাদন করার অপরাধে ১’টি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২’লক্ষ টাকা ও ১’টি অবৈধ কয়েল তৈরির কারখানাকে ১’লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানা দু’টি সিলগালা করে দেওয়া হয়েছে।
