দৌলতপুরের মথুরাপুর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং উদ্বোধন




কুষ্টিয়া জেলা প্রতিনিধি//কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সেবা চালু করা হয়। 

আজ ১ লা অক্টোবর ২০২০ সকাল সাড়ে ১০ ঘটিকায় এ কার্যক্রম উদ্বোধন করেন দৌলতপুর থানার তদন্ত অফিসার নিশিকান্ত সরকার।


এসময় উপস্থিত ছিলেন ২ নং খাস মথুরাপুর  ইউনিয়নের চেয়ারম্যান জনাব সদ্দার হাসিম উদ্দীন হাসু,মথুরাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ সন্জিত কুমার, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের তথ্য বিষয়ক সম্পাদক টিপু নেওয়াজ, এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গন্য মান্য ব্যাক্তিবর্গ।


এসময়ে দৌলতপুর থানার তদন্ত অফিসার নিশিকান্ত সরকার বলেন, এই পুলিশিং বিট সেবার মাধ্যমে  যেকোন তথ্য দিলে পুলিশ তাৎক্ষণিক সেবা দিবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ