ঝিকরগাছার বিভিন্ন মন্ডপ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম

 


ইকরামুল করিম সৈকত, ঝিকরগাছা প্রতিনিধিঃবাংলাদেশে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় ‘দুর্গা পূজা’। যশোরের ঝিকরগাছায় সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। 

আজ রবিবার (২৫অক্টোবর) ঝিকরগাছার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও সার্বিক খোঁজ খবর নেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা যুবলীগের সহ-সভাপতি ও ঝিকরগাছা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আজহার আলী, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পি, সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা শামীম রেজা, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশিদ,  পৌর ওয়ার্ড কাউন্সিলর নিমাই চন্দ্র, ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবলীগ নেতা শামীম পারভেজ,  ইব্রাহীম, রনি, ছাত্রলীগ নেতা শিহাব উদ্দিন রাজ, সোহেল প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ